Friday, March 6, 2026

ফাউমি মুরগী কত দিনে ডিম দেয় খামার থেকে প্রাপ্ত তথ্য ঈ০১

 ফাউমি মুরগী কত দিনে ডিম দেয় খামার থেকে প্রাপ্ত তথ্য ঈ০১

 

1)      ফাউমি মুরগী সাধারণত ৪ মাস ১০ দিনে ডিম দেয়

2)     সবসময় ফিড খাওয়ালে তাড়াতাড়ি ডিম দেয়, তবে খরচ একটু বেশি হবে।

3)     জে আর এস ডিম পায় ৪ মাস ১৫ দিন পরে ।

4)     প্রথমত ৬ থেকে ৮ মাস পর্যন্ত সপ্তাহে ৫ থেকে ৬টি ডিম দেয় ।

5)     ফাউমি মুরগী ৩ বছর বা ৩৬ মাস পর্যন্ত ডিম দেয় ।

6)     তাদের বয়স বাড়লে তারা ডিম পাড়া কমিয়ে দেয় ।

7)      

ফাউমি মুরগি কত মাসে ডিম দেয় নেট থেকে প্রাপ্ত তথ্য ঈ০১

 ফাউমি মুরগি কত মাসে ডিম দেয় নেট থেকে প্রাপ্ত তথ্য ঈ০১

সাধারণত ৫ থেকে সাড়ে ৫ মাস (বা ১৬০-১৮০ দিন) বয়সে ডিম পাড়া শুরু করে।

লেয়ার মুরগির চেয়ে একটু দেরিতে ডিম দিলেও, এরা দীর্ঘদিন একটানা ডিম উৎপাদন করে এবং বছরে গড়ে ২৫০–২৮০টি পর্যন্ত ডিম পাড়ার ক্ষমতা রাখে । এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশ ভালো ।

ফাউমি মুরগির ডিম পাড়া সংক্রান্ত বিস্তারিত তথ্য:

 

    ডিম পাড়ার বয়স: সাধারণত ৫-৫.৫ মাস বা ১৬০-১৮০ দিন বয়সে ।

    ডিম উৎপাদনকাল: একবার শুরু হলে প্রায় ৯-১০ মাস একটানা ডিম দেয় ।

    ডিমের সংখ্যা: বছরে প্রায় ২৫০–২৮০ টি।

    বৈশিষ্ট্য: ফাউমি খুব সচল এবং শক্ত জাতের মুরগি । এরা হোয়াইট লেগহর্নের চেয়ে কিছুটা দেরিতে ডিমে আসে কিন্তু বেশিদিন ডিম ধরে রাখে ।

    ডিমের আকার ও রং: ডিমের আকার মাঝারি এবং খোলস সাধারণত সাদা বা হালকা ক্রিম রঙের হয়। 

Saturday, February 7, 2026

দেশী মুরগীর রোম জীবাণুমুক্ত করি

 দেশী মুরগীর রোম জীবাণুমুক্ত করি

1)      টিমসেন এবং জিপিসি ৮ আলাদাভাবে দুইটি বোতলের পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে ।

2)     TIMSEN Granular (Poultry) 20gm, টিমসেন দানাদার ২০ গ্রাম, ১৭৩ টাকা, EON Animal Health Products Ltd.

3)     GPC 8 - 100ml, জিপিসি ৮ - ১০০ মি.লি, ১০৮ টাকা, Reneta Limited

4)     ১ লিটারের বা ১ লিটারের চেয়ে বড় ২টি বোতল নিতে হবে ।

5)     ম্যানুয়াল স্প্রেয়ার হেড কিনব ২টি, বোতলে লাগিয়ে নিয়ে আসব দোকান থেকে, প্রতি পিস ৩০ টাকা থেকে ৬০ টাকা পর্যন্ত হতে পারে। বোতলের গায়ে সিডি মার্কার দিয়ে ঔষধের নাম লিখে নিব ।

6)     টিমসেন ১ লিটার পানিতে ২গ্রাম মিশ্রিত করব । আধা লিটার পানিতে ১ গ্রাম টিমসেন মিশাব ।

7)     টিমসেন বোতলে দিয়ে ঝাকিয়ে নিতে হবে ।

8)     জিপিসি-৮ হবে ১লিটার পানিতে ৮ মিলি বা আধা লিটার পানিতে ৪ মিলি । সিরিঞ্জ ব্যবহার করে ঔষধের মূল বোতল থেকে পানির বোতলে ঔষধ ট্রান্সফার করব ।

9)     টিমসেন সকালে ১ বার, বিকালে ১ বার স্প্রে করব । টিমসেন স্প্রে করার আধা ঘন্টা পরে সকালে ১ বার, বিকালে ১ বার জিপিসি-৮ একবার স্প্রে করব ।

10)   খাবারের বাটিতে, পানিতে না পড়াটাই ভাল, সামান্য পড়লে অসুবিধা হবে না।

 

 

প্রয়োজনীয় উপকরণ-

1)       টিমসেন দানাদার ২০ গ্রাম, ১৭৩ টাকা

2)     জিপিসি ৮ - ১০০ মি.লি, ১০৮ টাকা,

3)     পানির বোতন ২ টি

4)     ম্যানুয়াল স্প্রেয়ার হেড ২টি, প্রতি পিস ৩০ টাকা থেকে ৬০ টাকা

5)     ইনজেকশনের সিরিঞ্জ ২ পিস

Saturday, January 31, 2026

দেশী মুরগীর বাচ্চা ব্রুডিং শূণ্য থেকে ৭ দিন পর্যন্ত

মুরগীর বাচ্চা জিরু থেকে ৭ দিন বয়স পর্যন্ত ব্রুডিং করার ঔষধ ও নিয়মাবলী

1)     বাচ্চা ব্রুডারে ছাড়ার ৬ ঘন্টা আগে ব্রুডারে লাইট জ্বালিয়ে ব্রুডার গরম করে রাখবেন ।

2)    ব্রুডারে তাপমাত্রা রাখতে হবে নিম্নরূপে

১ম সপ্তাহ – ৩৩.৩৩ থেকে ৩৫.০০ সেলসিয়াস

২য় সপ্তাহ – ২৯.৪৪ থেকে ৩৩.৩৩ সেলসিয়াস

৩য় সপ্তাহ – ২৬.৬৭ থেকে ২৯.৪৪ সেলসিয়াস

৪র্থ সপ্তাহ – ২৩.৮৯ থেকে ২৬.৬৭ সেলসিয়াস

৫ম সপ্তাহ – ২১.১১ থেকে ২৩.৮৯ সপ্তাহ সেলসিয়াস

3)    বাচ্চা ব্রুডারে ছাড়ার ১০ মিনিট পর গ্লুকোজ মিশ্রিত পানি পান করতে দিবেন।

Glucovet WSP 1kg, ২৬৫ টাকা The Acme Labratories

অথবা

RP-Glucose Vet -500gm, ৭০০ টাকা, Navana Pharma  

4)     বাচ্চা ব্রুডারে ছাড়ার ২ ঘন্টা পর্যন্ত কোনো খাবার দিবেন না

5)    ২ ঘন্টা পর বয়লার স্টার্টার ফিড ( বাজারে কিনতে পাওয়া যায়) খেতে দিবেন। খাবার নীচে ছিটিয়ে দিবেন।

6)    মুরগির লিটারের নীচে প্রথম ৩দিন পাটের ছালা ব্যবহার করবেন। ৩ দিন পর থেকে পরবর্তী কিছু দিন পেপার ব্যবহার করতে পারেন । যতদিন বেশি পারেন পেপার ব্যবহার করবেন ।

7)    ২ ঘন্টা পর গ্লুকোজ মিশ্রিত পানি ফেলে দিবেন ।

8)    সকালে দিবেন

মক্সিলিন সিভি (Moxilin-CV) মিশ্রিত পানি দিবেন । (৩৫ টাকা ১০ গ্রামের প্যাকেট) ।

এনরোসিন ভেট (Enrocin Vet) সিরাপ দিবেন । ১০০ মিলি ২৩০ টাকা

লিভার টনিক হিসেবে Liva Vit সিরাপ দিবেন। (100ML  ১৮০ টাকা)

কিডনি টনিক হিসেবে Nephcare Plus দিবেন । (100ml ২১৬ টাকা) Reneta Limited

টক্সিন হিসেবে Aquatox vet  দিবেন। 100ml ১৩০ টাকা Incepta Pherma

দুপুরে দিবেন----

মক্সিলিন সিভি (Moxilin-CV) মিশ্রিত পানি দিবেন ।

এনরোসিন ভেট (Enrocin Vet) সিরাপ দিবেন ।

ভিটামিন সি হিসেবে Rena -C দিবেন । 100gm ১১৯ টাকা Reneta Limited

পি এইচ হিসেবে Organil pH দিবেন । 100ml Oral ৯৮ টাকা Popular Pharma

রাতে দিবেন

মক্সিলিন সিভি (Moxilin-CV) মিশ্রিত পানি দিবেন ।

এনরোসিন ভেট (Enrocin Vet) সিরাপ দিবেন ।

Lisovit (10gm) powder ৮৫ টাকা

THIAVIN 20 gm ২২ টাকা রাতে বা সকালে যেকোনো একবেলা দিবেন।

9)    যেকোনো ঔষধ পানিতে মেশানোর ৮ ঘন্টা পর, পানিটা ফেলে দিতে হবে ।

10) ব্রুডিংয়ে ঔষধের চেয়ে তাপ জরুরী । তাই তাপ যথাযথ নিয়মে খাতা কলমে মিলিয়ে রাখবেন ।

11)  BCRDV ভ্যাকসিন ৫ থেকে ৭ দিনের মধ্যে দিবেন । ১০০ বাচ্চার মাত্রা ২৫ টাকা।

12) ভ্যাকসিন করার এক দিন আগে এবং এক দিন পরে এন্টিবায়েটিক ব্যবহার করতে হয় না।

13) ভ্যাকসিন দেওয়ার ৩ দিন আগে এবং ৩ দিন পরে ব্রুডারে জীবাণু নাশক স্প্রে করবেন না ।

14) বাচ্চা ব্রুডারে দেওয়ার ৩০ মিনিট আগে ব্রুডার স্প্রে করবেন ।

15) স্প্রে করার ক্ষেত্রে মিশ্রণ করব

Civox Vet Oral Solution 100ml, ২২০ টাকা, Popular Pharma

এবং Biogut Vet Premix 10 gm (40 × 10 gm) 40 টাকা

16) স্প্রে সরাসরি বাচ্চার গায়ে না দিলেই ভাল হবে, নাহলে ঠান্ডা লেগে যাবে।

17) ২ – ৩ দিন পর পর নিয়মিত স্প্রে করতে হবে ।

18) স্প্রে করার আগে লিটারসহ অন্যান্য সবকিছু পরিষ্কার করে নিতে হবে ।

19) বাচ্চার চোখে যেন স্প্রে না পড়ে খেয়াল রাখতে হবে ।

20) ভ্যাকসিন করার পরে তাপমাত্রা ১ ডিগ্রি বাড়িয়ে দিবেন।

21) ভ্যাকসিন করার পরে Renasol AD3E এবং লাইসোভিট মিশ্রিত পানি দিবেন ।

Renasol AD3E vet ( রেনাসল এডি৩ই ভেট) 30ml, ২৯০ টাকা

22)          ব্রুডিং করার ক্ষেত্রে অবশ্যই খাতা কলম সিডি-মার্কার এবং ব্রুডিং রোমে বা নিজের রোমে নোটিশ বোর্ড বা পুরাতন ক্যালেন্ডার ব্যবহার করবেন ।

ব্রুডিংকালীন উপকরণ----------

1)     পাটের ছালা প্রথম ৩ দিন

2)    পেপার পরের ৪ দিন

3)    চতুর্পাশের বেড়ার জন্য ২ ফুট উচ্চতার টিন

4)     লাল লাইট অনেকগুলো ৬০ ওয়াটের অথবা ইনফ্রারেড বাল্ব কম ওয়াটের কিন্তু সংখ্যা বেশি

5)    ভাল মানের হোল্ডার

6)    লাইটের উপরে ব্রুডার

7)    ডব্লিউ ৩০০১ কন্ট্রোলার অথবা টাকা থাকলে দামী মডেলের কন্ট্রোলার

8)    সাকিল ফার্মিং থেকে রিলে

9)    প্রয়োজনীয় ঔষধ

10) পানির পাত্র

11)  খাবারের পাত্র

12) কাঠের গুড়া মিল থেকে অথবা ধানের তুষ ।

Friday, January 30, 2026

দেশী মুরগীকে কৃমিনাশক ঔষধ দেওয়ার নিয়মাবলী

দেশী মুরগীকে কৃমিনাশক ঔষধ দেওয়ার নিয়মাবলী

 

1)     প্রতি ১০ কেজি ওজনে ১ গ্রাম কৃমিনাশক দিতে হবে ।

2)    আপাতত কৃমিনাশক লেমিভেট (Lemivet) কিনতে পারেন ।

3)    Lemivet 10 gm WSP Sachet – 15 Taka, Opsonin Pharma Limited

4)     ঔষধ যতটুকুই হোক দেড় থেকে দুই ঘন্টার মধ্যে যতটুকু পানি পান করতে পারে ততটুকু পানিতে ঔষধ মিশাতে হবে ।

5)    ঠান্ডা আবহাওয়াতে ঔষধ দিবেন, গরমে দিবেন না।

6)    ঔষধ দেওয়ার আগের দিন রাতে লাইট বন্ধ থাকবে।

7)    রাত এগারটা থেকে সারারাত পানি বন্ধ রাখবেন, সকালে কৃমিনাশক মিশ্রিত ঔষধ দিবেন ।

8)    পানি দেওয়ার একটু পরে খাবার দিবেন।

9)    দেড় মাসের চেয়ে বেশি বয়সের সকল মুরগীকে পেরাভেট খাওয়ানো যাবে ।

10) সকালে খালি পেটে ঔষধ দিতে হবে ।

11)  ঔষধটা ভালভাবে পানিতে মিশিয়ে নিব।

12) ঔষধ প্রয়োগের ১২ ঘন্টা আগে থেকে কোনো খাবার এবং পানি দেওয়া যাবে না।

13) ঔষধ দেওয়ার 2 ঘন্টা পরে খাবার দিতে হবে।

14) ১.30 থেকে ২.০০ ঘন্টার বেশি ঔষধ রাখা যাবে না, ফেলে দিতে হবে ।

15) একই কোম্পানীর ঔষধ বারেবারে না দিয়ে কোম্পানী পরিবর্তন করে দিবেন ।

16) খাতায় তারিখ লিখে রেখে মুরগীকে কৃমিনাশক ডোজ দিতে হবে । প্রয়োজনে পুরাতন ক্যালেন্ডার অফিসে ব্যবহার করতে পারেন । পরবর্তী তারিখ উল্লেখ রাখতে হবে ।

17) পানি দুই ঘন্টা পর্যন্ত চলবে। দুই ঘন্টা পরে অবশিষ্ট পানি ফেলে দিবেন।

18) পানি এতটুকু দিবেন যাতে সকল মুরগী খেতে পারে।

19) প্রথমে ৪৫ দিনে কৃমিনাশক দিবেন।  আবার ৪৫ দিন পরে কৃমিনাশক দিবেন । ৪৫ থেকে ৬০ দিন পরপর কৃমিনাশক দিবেন।

20) ঔষধ দেওয়ার দিনে বিকালে রেনা-সি অথবা লেবু পানি অথবা ভিটামিন সি দিব ।

21) পরের দিন থেকে পরবর্তী ৫ দিন সকালে দিব লিভারটনিক (লিভা-বিট) Liva-Vit 100ml, 202 টাকা, Square Pharmaceuticals

22)   এবং বিকালে দিব মাল্টি ভিটামিন- রেনা ডব্লিউ এস, Rena-WS Powder 10gm, ৪৬ টাকা, Renata

23)                    পরের দিন থেকে পাচদিন দিতে হবে -জিঙ্ক - জিস-ভেট - Zis-Vet 100ml, ৪০ টাকা, The Acme Laboratories

24) কৃমি ডোজ করার পরের দিন সকাল থেকে দুপুরের মধ্যে লিটার পরিবর্তন করে দিবেন ।

 

প্রয়োজনীয় উপকরণ-

1)     কৃমিনাশক লেমিভেট -Lemivet -10 gm– 15 টাকা, Opsonin Pharma Limited

2)    লিভারটনিক (লিভা-বিট) Liva-Vit 100ml, 202 টাকা, Square Pharmaceuticals

3)    মাল্টি ভিটামিন রেনা ডব্লিউ এস, Rena-WS Powder 10gm, ৪৬ টাকা, Renata PLC

4)     জিঙ্ক - জিস-ভেট - Zis-Vet 100ml, ৪০ টাকা, The Acme Laboratories

সংগ্রহে

এডমিন

এভিনিউ এগ্রো বাংলাদেশ

 

 

Sunday, January 18, 2026

সবজির তালিকা

সবজির তালিকা আ০২ এ০১

1)                   মিষ্টি কুমড়া

2)                  সিম বা উড়ি

3)                 বেগুন গোল

4)                   বেগুন লম্বা

5)                  দেড়শ

6)                 টমেটো

7)                  লাউ

8)                  চাল কুমড়া

9)                  সজনে

10)            করলা

11)             জিংগা

12)            মুলা

13)           গাজর

14)             আলু

15)            ফুলকপি

16)           ওল

17)            কাকরোল

18)           লতা

19)            মুখী

20)           বরবটি

21)            পটল

22)          দুন্দল

23)         কইটা

24)           চিচিংগা

25)          রামাইশ

26)         লুইপ্পা

27)           স্কোয়াশ

28)           

29)           

ফাউমি মুরগী কত দিনে ডিম দেয় খামার থেকে প্রাপ্ত তথ্য ঈ০১

  ফাউমি মুরগী কত দিনে ডিম দেয় খামার থেকে প্রাপ্ত তথ্য ঈ০১   1)       ফাউমি মুরগী সাধারণত ৪ মাস ১০ দিনে ডিম দেয় 2)      সবসময় ফিড খাওয়া...