Saturday, January 31, 2026

দেশী মুরগীর বাচ্চা ব্রুডিং শূণ্য থেকে ৭ দিন পর্যন্ত

মুরগীর বাচ্চা জিরু থেকে ৭ দিন বয়স পর্যন্ত ব্রুডিং করার ঔষধ ও নিয়মাবলী

1)     বাচ্চা ব্রুডারে ছাড়ার ৬ ঘন্টা আগে ব্রুডারে লাইট জ্বালিয়ে ব্রুডার গরম করে রাখবেন ।

2)    ব্রুডারে তাপমাত্রা রাখতে হবে নিম্নরূপে

১ম সপ্তাহ – ৩৩.৩৩ থেকে ৩৫.০০ সেলসিয়াস

২য় সপ্তাহ – ২৯.৪৪ থেকে ৩৩.৩৩ সেলসিয়াস

৩য় সপ্তাহ – ২৬.৬৭ থেকে ২৯.৪৪ সেলসিয়াস

৪র্থ সপ্তাহ – ২৩.৮৯ থেকে ২৬.৬৭ সেলসিয়াস

৫ম সপ্তাহ – ২১.১১ থেকে ২৩.৮৯ সপ্তাহ সেলসিয়াস

3)    বাচ্চা ব্রুডারে ছাড়ার ১০ মিনিট পর গ্লুকোজ মিশ্রিত পানি পান করতে দিবেন।

Glucovet WSP 1kg, ২৬৫ টাকা The Acme Labratories

অথবা

RP-Glucose Vet -500gm, ৭০০ টাকা, Navana Pharma  

4)     বাচ্চা ব্রুডারে ছাড়ার ২ ঘন্টা পর্যন্ত কোনো খাবার দিবেন না

5)    ২ ঘন্টা পর বয়লার স্টার্টার ফিড ( বাজারে কিনতে পাওয়া যায়) খেতে দিবেন। খাবার নীচে ছিটিয়ে দিবেন।

6)    মুরগির লিটারের নীচে প্রথম ৩দিন পাটের ছালা ব্যবহার করবেন। ৩ দিন পর থেকে পরবর্তী কিছু দিন পেপার ব্যবহার করতে পারেন । যতদিন বেশি পারেন পেপার ব্যবহার করবেন ।

7)    ২ ঘন্টা পর গ্লুকোজ মিশ্রিত পানি ফেলে দিবেন ।

8)    সকালে দিবেন

মক্সিলিন সিভি (Moxilin-CV) মিশ্রিত পানি দিবেন । (৩৫ টাকা ১০ গ্রামের প্যাকেট) ।

এনরোসিন ভেট (Enrocin Vet) সিরাপ দিবেন । ১০০ মিলি ২৩০ টাকা

লিভার টনিক হিসেবে Liva Vit সিরাপ দিবেন। (100ML  ১৮০ টাকা)

কিডনি টনিক হিসেবে Nephcare Plus দিবেন । (100ml ২১৬ টাকা) Reneta Limited

টক্সিন হিসেবে Aquatox vet  দিবেন। 100ml ১৩০ টাকা Incepta Pherma

দুপুরে দিবেন----

মক্সিলিন সিভি (Moxilin-CV) মিশ্রিত পানি দিবেন ।

এনরোসিন ভেট (Enrocin Vet) সিরাপ দিবেন ।

ভিটামিন সি হিসেবে Rena -C দিবেন । 100gm ১১৯ টাকা Reneta Limited

পি এইচ হিসেবে Organil pH দিবেন । 100ml Oral ৯৮ টাকা Popular Pharma

রাতে দিবেন

মক্সিলিন সিভি (Moxilin-CV) মিশ্রিত পানি দিবেন ।

এনরোসিন ভেট (Enrocin Vet) সিরাপ দিবেন ।

Lisovit (10gm) powder ৮৫ টাকা

THIAVIN 20 gm ২২ টাকা রাতে বা সকালে যেকোনো একবেলা দিবেন।

9)    যেকোনো ঔষধ পানিতে মেশানোর ৮ ঘন্টা পর, পানিটা ফেলে দিতে হবে ।

10) ব্রুডিংয়ে ঔষধের চেয়ে তাপ জরুরী । তাই তাপ যথাযথ নিয়মে খাতা কলমে মিলিয়ে রাখবেন ।

11)  BCRDV ভ্যাকসিন ৫ থেকে ৭ দিনের মধ্যে দিবেন । ১০০ বাচ্চার মাত্রা ২৫ টাকা।

12) ভ্যাকসিন করার এক দিন আগে এবং এক দিন পরে এন্টিবায়েটিক ব্যবহার করতে হয় না।

13) ভ্যাকসিন দেওয়ার ৩ দিন আগে এবং ৩ দিন পরে ব্রুডারে জীবাণু নাশক স্প্রে করবেন না ।

14) বাচ্চা ব্রুডারে দেওয়ার ৩০ মিনিট আগে ব্রুডার স্প্রে করবেন ।

15) স্প্রে করার ক্ষেত্রে মিশ্রণ করব

Civox Vet Oral Solution 100ml, ২২০ টাকা, Popular Pharma

এবং Biogut Vet Premix 10 gm (40 × 10 gm) 40 টাকা

16) স্প্রে সরাসরি বাচ্চার গায়ে না দিলেই ভাল হবে, নাহলে ঠান্ডা লেগে যাবে।

17) ২ – ৩ দিন পর পর নিয়মিত স্প্রে করতে হবে ।

18) স্প্রে করার আগে লিটারসহ অন্যান্য সবকিছু পরিষ্কার করে নিতে হবে ।

19) বাচ্চার চোখে যেন স্প্রে না পড়ে খেয়াল রাখতে হবে ।

20) ভ্যাকসিন করার পরে তাপমাত্রা ১ ডিগ্রি বাড়িয়ে দিবেন।

21) ভ্যাকসিন করার পরে Renasol AD3E এবং লাইসোভিট মিশ্রিত পানি দিবেন ।

Renasol AD3E vet ( রেনাসল এডি৩ই ভেট) 30ml, ২৯০ টাকা

22)          ব্রুডিং করার ক্ষেত্রে অবশ্যই খাতা কলম সিডি-মার্কার এবং ব্রুডিং রোমে বা নিজের রোমে নোটিশ বোর্ড বা পুরাতন ক্যালেন্ডার ব্যবহার করবেন ।

ব্রুডিংকালীন উপকরণ----------

1)     পাটের ছালা প্রথম ৩ দিন

2)    পেপার পরের ৪ দিন

3)    চতুর্পাশের বেড়ার জন্য ২ ফুট উচ্চতার টিন

4)     লাল লাইট অনেকগুলো ৬০ ওয়াটের অথবা ইনফ্রারেড বাল্ব কম ওয়াটের কিন্তু সংখ্যা বেশি

5)    ভাল মানের হোল্ডার

6)    লাইটের উপরে ব্রুডার

7)    ডব্লিউ ৩০০১ কন্ট্রোলার অথবা টাকা থাকলে দামী মডেলের কন্ট্রোলার

8)    সাকিল ফার্মিং থেকে রিলে

9)    প্রয়োজনীয় ঔষধ

10) পানির পাত্র

11)  খাবারের পাত্র

12) কাঠের গুড়া মিল থেকে অথবা ধানের তুষ ।

No comments:

Post a Comment

দেশী মুরগীর বাচ্চা ব্রুডিং শূণ্য থেকে ৭ দিন পর্যন্ত

মুরগীর বাচ্চা জিরু থেকে ৭ দিন বয়স পর্যন্ত ব্রুডিং করার ঔষধ ও নিয়মাবলী 1)      বাচ্চা ব্রুডারে ছাড়ার ৬ ঘন্টা আগে ব্রুডারে লাইট জ্বালিয়ে ব্রুড...