দেশী মুরগীর রোম জীবাণুমুক্ত করি
1)
টিমসেন এবং জিপিসি ৮ আলাদাভাবে দুইটি বোতলের পানিতে মিশিয়ে স্প্রে করতে
হবে ।
2)
TIMSEN Granular (Poultry) 20gm, টিমসেন
দানাদার ২০ গ্রাম, ১৭৩ টাকা, EON Animal Health Products Ltd.
3) GPC 8 - 100ml, জিপিসি
৮ - ১০০ মি.লি, ১০৮ টাকা, Reneta Limited
4) ১ লিটারের বা ১ লিটারের চেয়ে বড় ২টি বোতল নিতে হবে ।
5) ম্যানুয়াল স্প্রেয়ার হেড কিনব ২টি, বোতলে লাগিয়ে নিয়ে আসব দোকান থেকে,
প্রতি পিস ৩০ টাকা থেকে ৬০ টাকা পর্যন্ত হতে পারে। বোতলের গায়ে সিডি মার্কার দিয়ে ঔষধের
নাম লিখে নিব ।
6) টিমসেন ১ লিটার পানিতে ২গ্রাম মিশ্রিত করব । আধা লিটার পানিতে ১ গ্রাম
টিমসেন মিশাব ।
7) টিমসেন বোতলে দিয়ে ঝাকিয়ে নিতে হবে ।
8) জিপিসি-৮ হবে ১লিটার পানিতে ৮ মিলি বা আধা লিটার পানিতে ৪ মিলি । সিরিঞ্জ
ব্যবহার করে ঔষধের মূল বোতল থেকে পানির বোতলে ঔষধ ট্রান্সফার করব ।
9) টিমসেন সকালে ১ বার, বিকালে ১ বার স্প্রে করব । টিমসেন স্প্রে করার আধা
ঘন্টা পরে সকালে ১ বার, বিকালে ১ বার জিপিসি-৮ একবার স্প্রে করব ।
10) খাবারের বাটিতে, পানিতে না পড়াটাই ভাল, সামান্য পড়লে অসুবিধা হবে না।
প্রয়োজনীয় উপকরণ-
1) টিমসেন দানাদার ২০ গ্রাম,
১৭৩ টাকা
2) জিপিসি ৮ - ১০০ মি.লি, ১০৮ টাকা,
3) পানির
বোতন ২ টি
4) ম্যানুয়াল স্প্রেয়ার হেড ২টি, প্রতি পিস ৩০ টাকা থেকে ৬০ টাকা
5) ইনজেকশনের সিরিঞ্জ ২ পিস
No comments:
Post a Comment